নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
চাকদহ বিডিও অফিসে জল সরবরাহ বিষয়ে P H E দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে বৈঠক করলেন বিডিও,চাকদহের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ব্যাপক জল সমস্যা। বিভিন্ন জায়গায় বন্ধ জল পরিষেবা। এই বিষয়ে আজ চাকদহ বিডিও অফিসে P H E দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে একটি বৈঠক করবেন চাকদহের বিডিও। উল্লেখ্য চাকদহ ব্লকে চাঁদুড়িয়া এক নম্বর জিপি সহ বিভিন্ন জায়গায় জল বন্ধ গত পাঁচ দিন যাবত।ফলে জলের অভাবে অসহায় অবস্থায় দিন যাপন করছে চাকদহ ব্লকের বাসিন্দারা।জলের জন্য এলাকা জুড়ে হাহাকার।উদাসিন চাকদহ ব্লকের প্রশাসনিক কর্তারা।গত পাঁচ দিন আগে চাকদহ চৌরাস্তা থেকে পলাগাছার মধ্যে পি এইচ ই দপ্তরে বারো ইঞ্চি হাইপ্রেসার মেন লাইন ফেটে যায়।চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের রাস্তা সম্প্রাসারনের কারনে।পিএইচই দপ্তরের পক্ষ থেকে বারো ইঞ্চি মেন লাইন সারানো হয়ে গেছে জানান,পিএইচই দপ্তরের আধিকারিক । তিনি বলেন,জাতীয় সড়ক সম্প্রসারনের কাজ চলছে।ফলে প্রায়ই আমাদের হাইপ্রেসার মেন লাইন ফেটে যাচ্ছে।ফলে বিস্তির্ণ এলাকা জুড়ে জল পরিষেবা বন্ধ।আমরা আমাদের পাইপ সারিয়ে দিয়েছি।কিন্ত হাইওয়ে অথরিটি আমাদের পাইপ মাটি দিয়ে ভরাট করে দিচ্ছে না। ফলে মেন পাইপ খোলা অবস্থায় পরে আছে।আমরা বার বার বলা সত্বেও কর্ণপাত করছে না।মেন পাইপ আলগা রাখা যাবে না।বারো ইঞ্চি হাইপ্রসার মেন লাইন মাটি দিয়ে ভরাট না করেদিল আবার ডেমেজ হয়ে যেতে পারে।বিগত বেশ কয়েকদিন যাবত জলের সমস্যায় ভুগছে চাকদহবাসী। আজ বৈঠকে যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধানের সিদ্ধান্ত নেওয়া হলো

