নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
‘ভন্দুর মোড়’ এলাকার নামকরণ সব তেলেভাজা বিক্রেতার নামে
৬২ বছর ধরে পুরুলিয়ার রঘুনাথপুর এলাকায় চপ এবং তেলেভাজা বিক্রি করছে এলাকার বাসিন্দা বন্ধু ওরফে দুর্গাদাস কর। প্রায় ৬২ বছর ধরে পুরুলিয়ার ওই এলাকায় তিনি চপ এবং তেলেভাজা বিক্রি করেন। আর সেখান থেকে তার নামেই হয়েছে এলাকার রাস্তার নাম। চপ তেলেভাজা বিক্রি করে আজ তিনি সেলিব্রিটি। বন্ধু ওরফে দুর্গাদাস কর জানান, ওই এলাকায় আগে কোন বাসস্থান ছিল না শুধু ছিল একটি মাত্র চালের কল সেই কলের কর্মীরা তার কাছে চপ এবং তেলে ভাজা খেতো আর সেখান থেকেই উপমক্ষে ছড়িয়ে পড়ে তার গুনগান। তবে শুধুমাত্র চাপ এবং তেড়ে ভাজাই নয় এর সাথে তিনি চাও বিক্রি করেন। পুরুলিয়া য় রঘুনাথপুর এলাকায় ঢুকলে যে কেউ এক নামে বলে দেবে ভন্দুর মোড় এর দোকান। তার তেলেভাজা ওই এলাকায় বেশ জনপ্রিয় এবং সকাল সন্ধ্যা রীতিমতো ভিড় জমে যায় তার দোকানে। আজ এত বছর পরেও তিনি একইভাবে বিক্রি করে চলেছেন তেলে ভাজা। গরম চপ হোক বা তেলেভাজা বা দুধ চা বা হতে পারে পিয়াজি যে কোন রকম মুচমুচে কুড়মুড়ে খাবারের জন্য এলাকার মানুষের ঠিকানা একটাই ভোন্দুর মোর।তার নামে যে রাস্তার নামকরণ হয়েছে তা সরকারি খাতায় নথিভুক্ত করা হয়েছে। এ বিষয়ে দুর্গাদাস কর জানান যে তার বেশ ভালো লাগে বিষয়টি যে তার নামে রাস্তার নামকরণ হয়েছে।

