করনার কারণে প্রায় দু’বছর পর এই প্রথম আসানসোলে হস্তশিল্প মেলার আয়োজন করল হ্যান্ডক্রাফট কমিশনারের দপ্তর কেন্দ্রও বস্ত্র মন্ত্রকের উদ্যোগে আসানসোল জেলা গ্রন্থাগার মাঠে আয়েজিত হল দশ দিবসীয় হস্তশিল্প মেলা,
শুক্রবার দুপুর নাগাদ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয় ।এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন কেন্দ্রীয় সরকারের অধীন বস্ত্র মন্ত্রকের বর্ধমান হান্ডিক্রাফটস সার্ভিস সেন্টারের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর (হান্ডিক্রাফটস) মৌসুমী গুহ উকিল, কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের হান্ডিক্রাফটস বর্ধমান সেন্টারের পক্ষ থেকে পীযুষ সিংহ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শঙ্খ শিল্পী বাবলু নন্দী, রাজ্য স্তরের পুরস্কারপ্রাপ্ত পটচিত্রশিল্পী ভাটু চিত্রকর, বিখ্যাত কাঁথা শিল্পী ও এগ্রা এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভলপমেন্ট সোসাইটির সহ সম্পাদক মধুসূদন বিশ্বাস সোসাইটির প্রধান কমলাকান্ত জানা, প্রাক্তন কাউন্সিলর ববিতা দাস প্রমুখ।মেলায় প্রায় ২০ থেকে ২৫ টি স্টল করা হয়েছে এই মেলাতে ।

