চাঁদের মাটিতে পা রেখেছে ভারতের চন্দ্রযান তিন। ইসরোর বিজ্ঞানীদের জয়গান চারিদিকে। গ্রীস থেকে ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যাঙ্গালুরুতে প্রথম ইসরোর বিজ্ঞানীদের সাথে সাক্ষাৎ করেন।এরপরেই বড় ঘোষণা করলেন তিনি।সাফল্যের চিহ্ন হিসেবে প্রতি বছর ২৩ অগাস্ট দিনটি জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালন করা হবে বলে জানান।চন্দ্রযান ৩ মিশন সাফল্যের জন্য ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানাতে গিয়ে আবেগপ্রহণ হয়ে পড়েন মোদী। প্রথমে তিনি ইসরোর বিজ্ঞানীদের কৃতিত্বের কথা জানান আর এর পরই বড়সড়ো ঘোষণা করেন তিনি। ২৩ শে আগস্ট দিনটি হবে মহাকাশ দিবস। অর্থাৎ প্রতিবছর এই দিনটি মহাকাশ দিবস হিসাবে পালিত হবে ।

