আবিষ্কার হলো আধুনিক যুগে চার পায়ে হাটা মানব জাতি
বহু যুগ হয়ে গেল বিলুপ্ত হয়ে গেছে চার পায়ে হাটা মানব সভ্যতার। যেদিন থেকে মানুষ একটু একটু করে উঠে দাঁড়িয়ে দু পায়ে হাঁটতে শিখেছে সেদিন থেকেই শুরু হয়েছে আধুনিক সভ্যতার সে বহু যুগ আগের কথা। চার পায়ে হাটা মানব সভ্যতার কথা এখন এই বর্তমান যুগে মানুষ কল্পনাও করতে পারে না। তবে যদি আপনাদের বলা হয় আজও বর্তমান আছে চার পায়ে হাটা মানব জাতি তবে কি বিশ্বাস করবেন নিশ্চয়ই না কিন্তু অবিশ্বাস্য হলেও এটাই সত্যি চার পায়ে হাটা এই মানবজাতির সন্ধান মিলেছে সুদূর তুরস্ক দেশের হাতিয়া প্রদেশে। পরিবারে আছেন পাঁচ জন সদস্য এবং তারা কেউই সোজা হয়ে দাঁড়াতে পারেন না তাতে নাকি তাদের ভারসাম্য নষ্ট হয় তাই তাদেরকে হাঁটতে হয় চার পায়ে সামনের দুটো হাত এবং পেছনের দুটো পা এক জায়গায় জড়ো করে অবিকল তারা হাটে সেই বহু যুগ আগের মানবজাতির মত। উদাস নামে ওই পরিবারের প্রত্যেক সদস্যই চতুষ্পদী । ২০০৫ সালে এই পরিবারের খোঁজ পায় বিজ্ঞান তাদের উপর নজর রাখতে শুরু করে এবং বিভিন্ন রকমের গবেষণা শুরু করে তাদের নিয়ে। এই চতুষ্পদী পরিবারের প্রত্যেকের বয়স ১৮ থেকে ৩৪ এর মধ্যে। পরিবারের প্রত্যেকের সোজা হয়ে থাকতে পারেন না। এই চতুষ্পদী মানবজাতি আবিষ্কারের পর তাদের নিরীহ রকমের পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে।
ব্যুরোরিপোর্ট নতুন বাংলা নিউজ

