আজ কর্নীয়া সংগ্রহ করা হল কোলাঘাটের কোদালিয়ার আরতি মণ্ডল মায়ের।

–🙏”মরণোত্তর চক্ষুদান”🙏——
আজ কর্নীয়া সংগ্রহ করা হল কোলাঘাটের কোদালিয়ার আরতি মণ্ডল মায়ের।
আজ সকালে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে তমলুকের একটি নার্সিংহোমে ভর্তির পরেই মারা যান পূর্ব মেদিনীপুরের ভোগপুরের নিকট কোদালিয়া গ্রামের আরতি মণ্ডল। ওনার মৃত্যুর সংবাদ পেয়েই মরণোত্তর চক্ষুদানের জন্য রাজি করে আমাকে খবর দেন আরতি মণ্ডলের প্রতিবেশী তথা বাঙালপুর শান্তিময়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মেদিনীপুর কুইজ কেন্দ্র সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সৌমিত্র মান্না মহাশয়। আমি দ্রুত বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতন( চৈতন্যপুর, হলদিয়া,পূর্ব মেদিনীপুর)আই ব্যাঙ্কের টিম নিয়ে তমলুকের নার্সিংহোমে পৌঁছই ও কর্নীয়া দুটি সংগ্রহ করা হয়।
আরতি মণ্ডল মায়ের আত্মার শান্তি কামনা করি।স্বামী বিজয় কৃষ্ণ মণ্ডল, তিন পুত্র – চন্ডীচরন, শিবপ্রসাদ, প্রসেনজিৎ মণ্ডল সহ পরিবারের সদস্যদের সমবেদনা ও আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
কৃতজ্ঞতা জানাই সৌমিত্র মান্না ,মুকুল প্রসাদ পাল ,অশোক কুমার পাইক, সৌমেন গায়েন, ডাক্তার ভূদেব চন্দ্র বাগ, নার্সিংহোম কর্তৃপক্ষ, আই ব্যাঙ্কের বিশ্বজিত মাইতি দাদা সহ সংশ্লিষ্ট সকলকেই।🙏
ছবি ঋণ :- সৌভিক সামন্ত
নমস্কারান্তে :- প্রশান্ত সামন্ত :: বাহারপোতা পাঁশকুড়া, তমলুক, পূর্ব মেদিনীপুর। ৯৭৩২৭৪৮৭৮৫ /৭৯০৮৩১০০৮৪