মৌমিতা দেবনাথ
বিরিয়ানির দোকানে হঠাৎ হানা আলিপুরদুয়ারের মহাকুমা শাসকের। কিন্তু কেন আচমকা তিনি বিরিয়ানির দোকানে। কারণ খাবারের গুণগত মান খতিয়ে দেখতে। জানা গেছে সম্প্রতি আলিপুরদুয়ারের জমজমাট জায়গায় ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে বিরিয়ানির দোকান। কিন্তু সেই দোকানগুলির খাবারের গুণগত মানের ওপর কোন নজরদারি নেই। যার ফলেই বাধে-বিপত্তি। এমনই এক দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়ে একটি শিশু। এরপর ওই শিশুটির অভিভাবক আলিপুরদুয়ার থানা, জেলাশাসক ও মহাকুমা শাসকের কাছে ওই বিরিয়ানির দোকানের বিরুদ্ধে পচা বিরিয়ানি বিক্রির অভিযোগ দায়ের করেন।
আর তারপরেই তদন্ত অভিযানে নামেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক বিপ্লব সরকার। ওই বিরিয়ানির দোকানের রান্নাঘরে ঢুকে তিনি খাবারের গুণগত মান তদন্ত করে দেখলেন। খাবারে ব্যবহৃত মসলা রং হাইজেনিক কিনা খতিয়ে দেখলেন তিনি। ঘটনায় ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে গোটা এলাকায়।

