মৌমিতা দেবনাথ
আগামী ২৭ শে মার্চের মধ্যেই ভোট কর্মীদের তালিকা প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন
পঞ্চায়েত ভোটের সাইরেন বেজে উঠেছে। ভোটের লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে শাসক দলসহ বিরোধী পক্ষরা। কিন্তু যে ভোট নিয়ে এত বাজনা বাজছে সেই ভোটেরই তারিখ এখনো পর্যন্ত নির্দিষ্ট হয়নি। কবে হতে চলেছে এই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে মে মাসেই পঞ্চায়েত ভোট ধরে নিয়ে আগামী ২৭ শে মার্চ ভোট কর্মীদের তালিকা প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। তবে এবার ভোট কর্মী প্রকাশের তালিকায় সামান্য কিছু বদল এসেছে। এবার কোনো অফিসের ড্রয়িং এন্ড ডিসবার্সিং অফিসার অনলাইনে তার অফিসের কর্মীদের সেই তালিকা জমা দেবেন। আর নামের পাশে কর্মীদের পদমর্যাদা বয়স সমস্ত তথ্য দিতে হবে। জানা যাচ্ছে এবার নির্বাচন কমিশন ৬৩ হাজার ৩৩৯টি বুধ নির্বাচিত করেছেন পঞ্চায়েত ভোটের জন্য। কমিশনের তরফে ইতিমধ্যেই নাকি দেড় লক্ষ্য ব্যালট বক্স কেনা হয়েছে। ভোটের জন্য যে পরিমাণ কর্মী প্রয়োজন সেই পরিমাণ সরকারি কর্মী রাজ্যে এই মুহূর্তে নেই তাই। জানা যাচ্ছে যে নির্বাচন কমিশন শুধুমাত্র সরকারি কর্মী ছাড়াও ব্যাংক বিভিন্ন পুরো কর্মীদের ও নিয়োগ করা হতে পারে এপ্রিলের গোড়ার দিকে ই ভোট কর্মীদের প্রশিক্ষণের কাজ শুরু করে দেওয়া হবে। ভোট পরিচালনায় তথ্যপ্রযুক্তিকেই এ বছর হাতিয়ার করতে চলেছে নির্বাচন কমিশন। কোন ভোট কর্মী কোন বুথে ভোট করবেন সেটার জন্য বিশেষ সফটওয়্যার ব্যবহার করা হবে। যার সাহায্যে গোটা বিষয়টির ওপর নজর রাখতে পারবে কমিশন।

