অভাবের তাড়নায় স্ত্রী ছেড়ে যাওয়ার পর থেকেই মানসিক অবসাদ! একাকিত্ব থেকে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিলো। নদীয়া জেলার করিমপুরে গতকাল রাত্রি নটা নাগাদ এক ব্যক্তির ঝুলন্ত দেহকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যক্তির নাম ধীরাজ সাহা বয়স আনুমানিক ৫৪ বছর, পিতা ধনপতি সাহা। ওই ব্যক্তিকে উদ্ধার করে করিমপুর রুলার হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। করিমপুর থানা ওই ব্যক্তির মৃতদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল শক্তি নগরে পাঠিয়েছে।
এলাকাবাসীরা জানান একাকীত্ব থেকেই মানসিক অবসাদ আর তার পরিণাম আত্মহত্যা। নামে ধনপতি হলেও ,অভাবের তাড়নায় তার স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকেই মানসিক অবসাদ বাড়ে আরও। এরপর করোনা পরিস্থিতির মধ্যে, প্রতিবেশী দু একজনের ছাড়া কোন সহযোগিতায় পায়নি সে। শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাওয়ার কারণেই হয়তো তার এই চিন্তা ভাবনা।

