মৌমিতা দেবনাথ
অবসরপ্রাপ্ত শিক্ষকের নামেও এলো শোকজ নোটিশ , ক্ষোভে শিক্ষকদের একাংশ
তিনি অবসর গ্রহণ করেছেন বছর সাতেক আগে কিন্তু তার নামেও এসেছে শোকজ নোটিশ। যা দেখে রীতিমত হতবাক এই শিক্ষক। ঘটনাটি ঘটেছে হুগলির শিক্ষক কিশোর চট্টোপাধ্যায়ের নামে। প্রসঙ্গত গত ১০ ই মার্চ রাজ্যজুড়ে ডি এ ধর্মঘট করেছে সরকারি কর্মচারীরা আর এই ধর্মঘটে যেসব শিক্ষকরা অংশগ্রহণ করেছে তাদেরকে পাঠানো হচ্ছে শোকজ নোটিশ কিন্তু সেই তালিকায় থাকছে অবসরপ্রাপ্ত শিক্ষক বা মৃত শিক্ষকের নামও এমন অভিযোগও উঠে এসেছে বারংবার। আর সেই ক্ষোভে শিক্ষকদের একাংশ অবস্থান বিক্ষোভে সামিল হল।

