জলপাইগুড়ি সায়ন সেন :: অত্যন্ত মর্যাদার সাথে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিন জলপাইগুড়ি তে পালিত হলো।জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে সোমবার এই দিনটি পৌরসভার সামনে পালিত হয়।রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান করে দিনটি পালিত হয়।মাল্যদান করেন পৌরসভার চেয়ারপারসেন পাপিয়া পালসহ অন্যান্য রা কাউন্সিলর ও দপ্তরের কর্মীরা।পাশাপাশি একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় এখানে। এর পাশাপাশি রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এর পাশাপাশি চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান জলপাইগুড়ি পৌরসভার পৌর মাতা গান পরিবেশন করেন এর পাশাপাশি নিত্য পরিবেশন করেন অন্যান্য শিল্পীরা। এ বিষয়ে পৌরসভার পৌর মাতা পাপিয়া পাল জানান আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন অত্যন্ত মর্যাদার সাথে আজকের দিনটি জলপাইগুড়ি পৌরসভায় পালন করা হচ্ছে।

