নিজস্ব প্রতিবেদন মৌমিতা দেবনাথ
১০০ কেজির সোনার গয়নায় সেজে উঠেছে চন্দননগরের মা জগদ্ধাত্রী,দুর্গাপূজো কালীপুজোর রেশ কাটতে না কাটতেই বঙ্গবাসী মেতে উঠেছে জগদ্ধাত্রী পুজোয়। আর জগধাত্রী পূজায় বাঙালির একটাই ঠিকানা সেটা হল চন্দননগর। যে জায়গা প্রসিদ্ধ মা জগধাত্রীর প্রতিমা এবং তার আলোক সজ্জার জন্য। জগদ্ধাত্রী পুজোয় চন্দননগর কে নিয়ে বঙ্গবাসীর উত্তেজনার শেষ থাকেনা কারণ প্রাচীন এই শহর আজও সমানতালে জগদ্ধাত্রী পুজোয় মেতে ওঠে। আর এ বছর তাদের বিশেষ আকর্ষণ ১০০ কেজির সোনার গয়নায় সেজে উঠেছে মায়ের প্রতিমা। কিন্তু চন্দননগরের ঠিক কোন জায়গায় হচ্ছে এমন পুজো। চন্দননগর শহরে বিখ্যাত পুজো হয় হেলা পুকুরে প্রতি বছরই নিত্য নতুন থিমের চমক নিয়ে হাজির হয় তারা আর এ বছর তাদের বিশেষ আকর্ষণ ১০০ কেজির গয়নায় সজ্জিত স্বর্ণময়ী মা জগদ্ধাত্রী। ঠিক যেমনটা কলকাতার শ্রীভূমি মানুষের নজর কাড়ে ঠিক সেরকমই চন্দননগরের হেলা পুকুরের পূজো সর্বদা আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকে। আর এ বছর সোনার ১০০ কেজি সোনায় মুড়ে দেওয়া হয়েছে মাকে। তবে চমক শুধুমাত্র এটুকুই নয় মণ্ডপ সেজে উঠেছে কাঁচের সজ্জায়। পাঁচ দিনের এই পুজোতে ষষ্ঠীর সন্ধ্যা থেকেই চন্দননগরের খেলা পুকুরে মানুষের উপচে পড়া ভিড় জমেছে ১০০ কেজির সোনায় সজ্জিত স্বর্ণময়ী মা জগদ্ধাত্রী কে দর্শন করতে।

