হোটেলের আড়ালে চলছিল অবৈধ মদের রমরমা কারবার।

জলপাইগুড়ি সায়ন সেন :: হোটেলের আড়ালে চলছিল অবৈধ মদের রমরমা কারবার। অভিযান চালিয়ে মদ কারবারে জড়িত সেইরকম এক হোটেল ব্যবসায়ীকে গ্রেফতার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। উদ্ধার হয়েছে বেশ কিছু দেশী ও বিদেশি মদও।

জলপাইগুড়ির মোহিতনগর এলাকা সংলগ্ন ৩১নং জাতীয় সড়কের ধারে গড়ে উঠেছে ছোটছোট খাবার হোটেল । অভিযোগ এইসব হোটেলে রাতের অন্ধকার নামলেই শুরু হয় অবৈধ মদের কারবার । শুক্রবার রাতে সেইরকমই একটি হোটেলে অভিযান চালায় কোতোয়ালি থানার অপরাধ দমন শাখার সাদা পোশাকের পুলিশবাহিনী। হাতেনাতে গ্রেফতার করা হয় হোটেলের মালিক পার্থ রায়’কে । হোটেল থেকে উদ্ধার কর হয় দেশি ও বিদেশি মদের বোতল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ধৃত মদ ব্যবসায়ীকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে।