হাবরার ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করতে এলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
হাবরার ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করতে এলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
ভয়াবহ অগ্নিকাণ্ডে হাবরা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের রেললাইন সংলগ্ন বস্তিতে আচমকায় আগুন লেগে যায়। যার ফলে বশীভূত হয়ে যায় পঞ্চাশটিরও বেশি বাড়ি। স্থানীয় বাসিন্দারা জানান যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করেই নাকি এই আগুন রেগে যায়। এদিন সকালে বস্তি এলাকা পরিদর্শনে আসেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি এসে স্থানীয় মানুষদের সাথে কথা বললেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথেও দেখা করলেন। এর পাশেই ছিল একটি পেট্রোল পাম্প আগুন যদি সেখানেও ছড়িয়ে পড়তো তবে পরিস্থিতি আরো বিপদজনক হয়ে উঠতো। মন্ত্রী জানান যে এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক, পুরসভার তরফে স্থানীয়দের একটি স্কুলে থাকার ব্যবস্থা করা হয়েছে এবং তাদের কম্বল ও বিতরণ করা হয়েছে যাতে শীতে কোন রকমের অসুবিধা না হয়। এছাড়াও ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি করে দেওয়ার জন্য তালিকা ও চেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি আরো জানান যাদের বই পুড়ে গেছে পুরো সবার তরফ থেকে তাদের জন্য বইয়ের ব্যবস্থা করা হবে, যতদিন পর্যন্ত না নতুন বাড়ি তৈরি হচ্ছে তারা স্থানীয় স্কুলেই থাকবে এবং খাওয়া-দাওয়ার ব্যবস্থাও পুরসভার তরফে করে দেওয়া হবে। তবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে অত্যন্ত আদমকে ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। পাশেই রেললাইন থাকায় ওই সময় রেল লাইনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় যার ফলে ট্রেন পরিষেবা ও ব্যাহত হয় বেশ কিছুক্ষণের জন্য। তবে দমকল এবং স্থানীয় মানুষদের প্রচেষ্টায় পরিস্থিতি এরপর কিছুটা নিয়ন্ত্রণে এলে ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়ে ওঠে।