স্বেচ্ছাসেবী ক্লাব এবং সংগঠনের আয়োজনে রবীন্দ্র-নজরুল সন্ধ্যা উপভোগ করলেন পৌর কর্তৃপক্ষ
মলয় দে নদীয়া:- গতকাল এক সান্ধ্যকালীন রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী পালনের আয়োজন করে বেঙ্গল ইউনিটি ক্লাব , সোনার তরী এবং নৃত্যত্যুপুরী ডান্স একাডেমি। শান্তিপুর বড়বাজার সোনাপট্টি এলাকায় বেঙ্গল ইউনাইটেড ক্লাবের মাঠে স্থানীয় এবং বহিরাগত কচিকাঁচাদের ভিড় ছিল চোখে পড়ার মতন। নাচ গান আবৃত্তি গীতি আলেখ্য দেখতে বহুসংস্কৃতি প্রবন মানুষ ভিড় করেছিলেন আশেপাশে থাকে। যেখানে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার পুরপ্রধান সুব্রত ঘোষ সহকারি পুরপ্রধান কৌশিক প্রামানিক সিএসসি মেম্বার শুভজিৎ দে। তারা প্রত্যেকেই জানান ব্যস্ততার মধ্যেও এ ধরণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে কিছুটা সময় কাটাতে পেরে তারা গর্বিত। কচিকাঁচারাই আগামীর ভবিষ্যৎ। তাদের মধ্যে সংস্কৃতি প্রবন মানসিকতা তৈরি করার জন্য অভিভাবক এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কে ধন্যবাদ জানালেন পৌর কর্তৃপক্ষ। তবে সংস্কৃতি চর্চার পীঠস্থান হিসাবে শান্তিপুরে বহু স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বারা আয়োজিত এ ধরণের অনুষ্ঠান অত্যন্ত গর্বের বিষয় বলে তারা মনে করেন।

