নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ
সিঙ্গেল পুরুষদের জন্য স্বাস্থ্যসাথী পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের,
এবার সিঙ্গেল পুরুষরাও পাবে স্বাস্থ্য সাথী কার্ড। স্থানীয় কাউন্সিলর বা বিধায়কের দেওয়া একাকী পরিবারহীন থাকার বৈধতা পত্র থাকলে সিঙ্গেল পুরুষরাও পেতে পারে এই স্বাস্থ্য সাথী পরিষেবা। এমনই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। জানা গিয়েছে ফরম জমা পরার পর প্রয়োজনে সরে জমিনে গিয়ে বিভাগীয় আধিকারিকরা খতিয়ে দেখে একাকী থাকা পুরুষকে স্বাস্থ্য সাথী কার্ড অনুমোদন করবেন। এই প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন প্রথম যখন স্বাস্থ্য সাথী চালু হয় তখন পরিবারের মহিলাদের নামেই পরিবারকেই চিকিৎসা বিমা দেওয়া হচ্ছিল। এরপর এবার সিঙ্গেল একাকী পুরুষদেরও স্বাস্থ্য সাথী কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। অবশ্যই এ ক্ষেত্রে ওই পুরুষদের সিঙ্গেল তার প্রমাণ পত্র থাকতে হবে স্থানীয় জন প্রতিনিধির কাছ থেকে একটি সার্টিফিকেট ফর্ম এ সিঙ্গেল পুরুষদের তা জমা দিতে হবে। স্বাস্থ্য সাথী কার্ডে যেমন মহিলারা এতদিন সুযোগ-সুবিধা পেয়েছেন সেরকম এবার সিঙ্গেল থাকা পুরুষরাও অনেক রকম সুযোগ-সুবিধা পাবেন। স্বাস্থ্য পোর্টাল এর পাওয়া খবর অনুযায়ী রাজ্যে স্বাস্থ্য সাথী কার্ড এর সুযোগ সুবিধা নেওয়ার সংখ্যা ১০ লক্ষে। যার মধ্যে এবার যুক্ত হতে চলেছে সিঙ্গেল পুরুষরাও। তবে রাজ্যের সিঙ্গেল পুরুষদের জন্য এই খবর যে খুশির হাওয়া বয়ে আনলো তা বলাই বাহুল্য।

