রেল লাইনের খুঁটিতে বাড়ি খেয়ে মৃত্যু হল এক ব্যক্তির। জানাযায় মৃত ব্যক্তি আনুমানিক বছর ৪২ এর সুকুমার বিশ্বাস।

রেল লাইনের খুঁটিতে বাড়ি খেয়ে মৃত্যু হল এক ব্যক্তির। জানাযায় মৃত ব্যক্তি আনুমানিক বছর ৪২ এর সুকুমার বিশ্বাস। হরিণঘাটা থানার অন্তর্গত বিরহী হালদার পাড়ার বাসিন্দা। কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের সামনে একটি হোটেলে লেখালেখির কাজ করতো বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তার পরিবার সূত্রে আরও জানা যায় প্রত্যেক দিনের মতো গতকাল অর্থাৎ সোমবার সকাল আটটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে মদনপুর থেকে ট্রেন ধরে কাজের উদ্দেশ্যে রওনা দেন। ট্রেনে দরজার সামনেই দাঁড়িয়ে ছিলেন তিনি। আনুমানিক সকাল ৯ নাগাদ মদনপুর থেকে কল্যাণী যাওয়ার সময় মাঝপথে রেল লাইনের খুঁটিতে বাড়ি খেয়ে পড়ে যান তিনি। পরিবারের অভিযোগ এই দুর্ঘটনা ঘটে সকাল ৯ টা নাগাদ তারপরে দুপুর দুটো পর্যন্ত রেললাইনের ধারেই রক্তাক্ত আহত অবস্থায় পড়েছিলেন সুকুমার বিশ্বাস। পরবর্তীতে খবর পেয়ে রেল প্রশাসন তাকে ঘটনার সাল থেকে উদ্ধার করে নিয়ে যায় কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। হাসপাতালেও চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলেন মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বলার পর,
সন্ধ্যে ৬ টা নাগাদ তাকে হাসপাতালের ওটিতে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার কিছু পরেই তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে মৃত পরিবারের সদস্যরা। শোকের ছায়া এলাকায়।