
নরেশ ভকত, বাঁকুড়াঃ মন্দির নগরী বিষ্ণুপুর শহরের বিশ্বজোড়া খ্যাতি রয়েছে পাশাপাশি সংগীতের প্রাচীন ঘারানা হিসেবে পরিচিত বিষ্ণুপুর শহর । বিষ্ণুপুর ঘারানার সঙ্গীত শুধুমাত্র এরাজ্যে নয় বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছে কিন্তু কালক্রমে তা হারিয়ে যেতে বসেছিল । বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিষ্ণুপুর ঘারানার সংগীত আবারও তার মর্যাদা ফিরে পেয়েছে ।
শুক্রবার বিষ্ণুপুর পোড়ামাটির হাটে শুরু হল ” বিষ্ণুপুর মিউজিক ফেস্টিভ্যাল ২০২১ ” । চলবে আগামী ১০ই জানুয়ারি পর্যন্ত । যেখানে বিভিন্ন স্বনামধন্য সঙ্গীত শিল্পীরা অংশগ্রহণ করবেন । আজ ” বিষ্ণুপুর মিউজিক ফেস্টিভাল ২০২১ ” এর শুভ উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা । মিউজিক ফেস্টিভালকে কেন্দ্র করে বিষ্ণুপুর শহরবাসির মধ্যে আনন্দ-উচ্ছ্বাস চোখে পরার মতো ।

