নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
ফের চাকদহ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের বাড়িতে সিআইডি হানা।
ফের চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের হরিণঘাটার বাড়িতে সিআইডি গোয়েন্দারা হানা দিল। কিন্তু ঠিক কি কারনে? বৃহস্পতিবার দুপুর নাগাদ বঙ্কিম ঘোষের হরিণঘাটার বাড়িতে সিআইডি গোয়েন্দাদের তিনজনের এক প্রতিনিধি দল হানা দিল। গোয়েন্দাদের সাথে ছিলেন হরিণঘাটার মোহনপুর তদন্ত কেন্দ্রের পুলিশ আধিকারিকরা। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে সিআইডির তিন প্রতিনিধি দল বিধায়কের বাড়িতে তদন্ত অভিযান চালায়। কিন্তু ঠিক কি কারনে এবার এই তদন্ত অভিযান তা এখনো পর্যন্ত জানা যায়নি। তদন্ত অভিযানের সময় হরিণঘাটার বাড়িতে উপস্থিত ছিলেন না বিধায়ক বঙ্কিম ঘোষ। এর আগেও তার বাড়িতে হানা দিয়েছিল সিআইডির গোয়েন্দা আধিকারিকরা। কিন্তু কেন এদিন তার হরিণঘাটার বাড়িতে ফের আবারো সিআইডি তদন্ত অভিযান চালালো তার কোন খবর এখনো পর্যন্ত জানা যায়নি।

