মৌমিতা দেবনাথ
পানীয় জলের প্রতিবাদ করায় উত্তেজিত জনতার ওপর লাঠিচার্জ পুলিশের
গরম পড়তেই রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে পানীয় জলের সংকট। উত্তর ২৪ পরগনার পানিহাটি ২৭ নং ব্লক এ পানীয় জলের সংকটে এদিন শুরু হয় দফায় দফায় বিক্ষোভ। স্থানীয়দের অভিযোগ সেই বিক্ষোভ তুলে দিতে লাঠিচার্জ করে পুলিশ।বাসিন্দাদের অভিযোগ, এই ওয়ার্ডের উত্তর সুভাষনগর, উত্তরপল্লি-সহ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। দীর্ঘদিন প্রশাসনকে জানিও কোনরকম সূরাহা মেলেনি। জানা গেছে, এ দিন সকালে পুরুষ-মহিলা নির্বিশেষে একজোট হয়ে প্রথমে উত্তর সুভাষনগরে অবরোধ করে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ অবরোধ তুলে দেওয়ার জন্য অতর্কিত আক্রমণ শুরু করে পুলিশ। পুলিশের সাথে কার্যত ধস্তাধস্তি শুরু হয় স্থানীয়দের। যার জেরে চরম উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।

