নদীয়ার শান্তিপুরে গৃহস্থের ঘরের মধ্যে থেকে প্রকাণ্ড আকারের বিষাক্ত কালাচ সাপ উদ্ধার

মলয় দে নদীয়া:- মানুষের ঘুম কেড়েছে অত্যন্ত বিষধর কালাচ, প্রায়শই শান্তিপুরের বিভিন্ন এলাকা থেকে একের পর এক অত্যন্ত বিষধর সাপ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্কে শান্তিপুরবাসী। আজ একইভাবে শান্তিপুর দুই নম্বর ওয়ার্ডের স্টেশন সংলগ্ন এলাকার একটি গৃহস্থ বাড়ি থেকে আবারো উদ্ধার প্রকাণ্ড আকারের অত্যন্ত বিষধর কালাচ সাপ যা দেখামাত্রই শিউরে ওঠে পরিবারের লোকজন। সোমবার রাত্রি এগারোটা ত্রিশ নাগাদ ঘরের বিছানা করার আগেই নজরে পড়ল বিষধর সাপ টিকে আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেড়িয়ে আসলেন পরিবারের সদস্যরা। এরপর বনদপ্তরের কোনরকম ফোন নাম্বার না থাকায় অবশেষে তারা ফোন করে শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা কে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী অনুপম সাহা। এরপর প্রায় 30 মিনিটের প্রচেষ্টায় ওই অত্যন্ত বিষধর কালাচ সাপ টিকে উদ্ধার করে বস্তাবন্দি করে। উদ্ধারকারী অনুপম সাহা জানান, স্বভাবতই প্রায়শই যেভাবে শান্তিপুরে বিভিন্ন এলাকা থেকে অত্যন্ত বিষধর কালাচ সাপ উদ্ধার হচ্ছে তা শান্তি পুর বাসির জন্য খুবই চিন্তার বিষয়। প্রত্যেক গৃহস্থ বাড়ির সদস্যদের উচিত অন্ধকার জায়গা এড়িয়ে চলা, বাড়িঘর জঞ্জালমুক্ত রাখা, রাতে শোবার আগে অবশ্যই করে বিছানা বালিশ ভালো করে ছেড়ে মশারি ব্যবহার করা। উদ্ধার কার্যের শেষে অত্যন্ত বিষধর কালাচ সাপ টিকে বনদপ্তর এর হাতে তুলে দেবে বলে জানান তিনি।