নদীয়ার কৃষ্ণনগর স্টেশনে ট্রেন বিভ্রাটের প্রতিবাদে এসএফআইয়ের বিক্ষোভ

মৌমিতা দেবনাথ
নদীয়ার কৃষ্ণনগর স্টেশনে ট্রেন বিভ্রাটের প্রতিবাদে এসএফআইয়ের বিক্ষোভ
বিগত বেশ কিছুদিন যাবৎ অনিয়মিত ট্রেন চলাচলের কারণে সমস্যায় পড়েছে সাধারণ নিত্য যাত্রীরা। তার সাথে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ট্রেন বিভ্রাটের কারণে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে অসুবিধা হচ্ছে ছাত্র-ছাত্রীদের। নির্দিষ্ট সময়ে ট্রেন পৌঁছাচ্ছে না স্টেশনে নৈহাটি কল্যাণী শাখায় তৃতীয় লাইনের কাজ হবার কারণে বেশ কয়েকদিন যাবত ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।এ নিয়ে বৃহস্পতিবার নদীয়ার কৃষ্ণনগর স্টেশনে বিক্ষোভ প্রদর্শন করল এসএফআই কর্মী সমর্থকরা। এ বিষয়ে পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে, কিন্তু যেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এবং সেইসাথে বিভিন্ন কলেজে চলছে সেমিস্টারের পরীক্ষা সেখানে কিভাবে কোন কিছু না ভেবে এমন বিজ্ঞপ্তি জারি করে রেল কর্তৃপক্ষ এ বিষয়ে অভিযোগ জানিয়ে এ দিন বিক্ষোভ দেখায় এসএফআই। তাদের দাবি , যদি রেল চলাচল সঠিক না হয় তবে তারা আগামী দিনে আরো বৃহৎ আন্দোলনে নামবে।