দুর্ঘটনার স্থান থেকে ২৮ জন যাত্রীকে উদ্ধার করেছেন প্রাক্তন এই সেনাকর্মী

মৌমিতা দেবনাথ
বিভীষিকাময় সেই রাতের পর আরো একটা রাত কেটে গেলেও কাটেনি তার রেশ। চোখে মুখে এখনো জ্বলজ্বল করছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সেই দৃশ্য। খবরের শিরোনামে যখন করমন্ডল এক্সপ্রেস এর দুর্ঘটনার চিত্র তখন পাশাপাশি স্থানীয় মানুষদের মানবিকতার দৃশ্যও ফুটে উঠছে। তাদেরই মধ্যে একজন প্রাক্তন এই সেনা কর্মী।করমন্ডল এক্সপ্রেস এর দুর্ঘটনার বীভৎসতা এতটাই মারাত্মক ছিল যে এখনো দু চোখের পাতা এক করতে পারছেন না প্রাক্তন তিনি। ১৮ বছর তিনি কাজ করেছেন সেনাবাহিনীতে। প্রাক্তন সেনা কর্মী জানালেন এর আগেও কেদারনাথ উড়ি একাধিক ঘটনায় তিনি উদ্ধার কাছে সামিল হয়েছেন কিন্তু এত ভয়াবহ বীভৎসরূপ কখনোইদেখেননি। করমন্ডল এক্সপ্রেস এর দুর্ঘটনায় দেখা গেছে স্থানীয় মানুষদের মানবতার দৃশ্য। প্রাক্তন এই সেনা কর্মী জানালেন শুক্রবার সন্ধ্যেবেলা তিনি পাড়ার কয়েকজন যুবকের সাথে lমাঠে খেলছিলেন সেই সময়ই বিকট আওয়াজ আসে, স্থানীয় কয়েকজন যুবককে নিয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান দুর্ঘটনায় ট্রেনের বগির নিচে কাতরাচ্ছে মানুষ। সঙ্গে সঙ্গে মোবাইলের টর্চ জেলে একা হাতে স্থানীয় কিছু যুবকের সাহায্যে ২৮ জন যাত্রীকে উদ্ধার করেছেন তিনি। ভয়াবহ সেই দৃশ্য রাতের ঘুম কেড়ে নিয়েছে প্রাক্তন এই সেনা কর্মীর।