নদীয়া জেলার থানার পাড়া থানার অন্তর্গত ধোড়াদহ শ্মশানে অনুষ্ঠিত হল দুদিন ব্যাপী শিব পূজার অনুষ্ঠান। বিগত ২৯ বছর ধরে এখানে শ্মশান কালী পূজা হয়ে আসছে। গত বছর থেকে এখানে শিব পূজার অনুষ্ঠান আরম্ভ হয়। এবছর এখানে বিশেষ এক শিবলিঙ্গ স্থাপিত হয়। ১৬৫০০ টাকা ব্যয়ের এই শিবলিঙ্গ। মন্দিরে এটি দান করেন দীনবন্ধু সাহা মহাশয়। দুদিন ব্যাপী এ অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে ছিলেন নদীয়া জেলা পরিষদের সদস্যা সীমা দাস ঘোষ এবং বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণ বাগ মহাশয়। এই অনুষ্ঠানে প্রচুর ভক্তের সমাগম হয় এবং দূর-দূরান্ত থেকে ভক্তরা এখানে মেলা উপভোগ করতে আসে। অনুষ্ঠান শেষে ভক্তদের ফলপ্রসাদ এবং খিচুড়ি পোশাকের ব্যবস্থা থাকে। ১৯৯৪ সালে এখানে স্থাপিত হয় শ্মশান কালী মন্দির। দুদিন ব্যাপী এই অনুষ্ঠান সঙ্গীত এবং নৃত্যের মাধ্যমে এগিয়ে চলে। সরকারি সাহায্য ব্যতিরেকে জনসাধারণের আর্থিক সহযোগিতায় এই অনুষ্ঠানটি অদ্যাবধি হয়ে আসছে। এলাকাবাসীর কাছে এক ভীষণ জনপ্রিয় মেলা এই মেলা।

