তৃণমূল নেতা মতিরুল ইসলামের খুনের ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

তৃণমূল নেতা মতিরুল ইসলামের খুনের ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্ত,নদীয়ার তৃণমূল নেতা মতিরুল ইসলামের খুনের ৪৮ ঘণ্টার মধ্যে নওদা থানার পুলিশ গ্রেফতার করল দুই অভিযুক্তকে। ধৃতদের নাম শাইদ বিশ্বাস ওরফে বিশ্বজিৎ এবং ইসরাফিল মন্ডল ওরফে কতিব। শাইদের বাড়ি নদীয়ার শাহীপুরে এবং অন্যদিকে খতিব মন্ডল নদীয়ার টুকলার বাসিন্দা। প্রসঙ্গত উল্লেখ্য মুর্শিদাবাদের ছেলের সাথে দেখা করে ফিরছিলেন নদীয়ার নারায়নপুর ব্লকের পঞ্চায়েত প্রধানের স্বামী তৃণমূল নেতা মতিরুল ইসলাম। আর তখনই তার ওপর পাঁচ রাউন্ড গুলি চালানো হয় এবং রক্তাক্ত অবস্থায় থাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরই ১০ জনের নামে অভিযোগ দায়ের করে মৃতের স্ত্রী, যে তালিকায় আছেন হাবিব শেখ। এদিন নওদা থানার পুলিশ ওই দুই অভিযুক্ত কে গ্রেফতার করে। ধৃতদের আজ স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং বহরমপুর আদালতে পেশ করা হবে।