নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
নদিয়ায় তৃণমূল নেতা মতিরুল ইসলাম খুন হতেই উত্তেজনা সৃষ্টি হয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। এবার মতিরুল ইসলামের খুনের প্রতিবাদে নদিয়া জেলা পরিষদের সদস্যা টিনা ভৌমিক সাহাকে বরখাস্ত করার দাবী জানালো তৃণমূল কর্মী সমর্থকেরা।তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ চক্রান্ত করেই তাদের নেতাকে খুন করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ছেলের সাথে দেখা করে মুর্শিদাবাদ থেকে নদিয়ায় ফিরছিলেন ওই তৃণমূলের নেতা। ফেরার পথেই টিয়াকাটা ফেরিঘাটে তৃণমূল নেতা মতিরুল ইসলামের ওপর দুষ্কৃতীরা হামলা চালায় এবং পাঁচ রাউন্ড গুলি করে। ওই স্থানে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। এরপর তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় এবং সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় রীতিমতো ক্ষোভে ফুসছে তৃণমূল কর্মী সমর্থকেরা। তাদের অভিযোগ চক্রান্ত করেই খুন করা হয়েছে ওই তৃণমূল নেতাকে। তাদের আরো অভিযোগ নওদা ব্লক সভাপতি হাবিব এর সাথে রাজকুমারের সম্পর্ক সকলেই জানে।তৃণমূলের তরফে আরো অভিযোগ করা হয়েছে যে নদীয়া পুলিশ এ বিষয়টি বহুদিন ধরেই জানে যে হাবিব নদীয়ার ক্রিমিনালদের জায়গা দেয়। শুধু তাই নয় তাদের আরো অভিযোগ জেলা পরিষদের সদস্যা টিনা ভৌমিক হাবিবের সাথে ইট ভাটার ৪০ শতাংশ শেয়ারে আছেন। গত বিধানসভা ভোটে ১৭ হাজারের বেশি ভোটে তৃণমূল নদীয়ার ওই অঞ্চল থেকে জিতেছিল।তৃণমূল কর্মী সমর্থকদের তীব্র অভিযোগ জেলা পরিষদের সদস্যা টিনা ভৌমিক সাহার বিরুদ্ধে যে হাবিব এবং টিনা ভৌমিক দুজনে চক্রান্ত করে তৃণমূল নেতা মতিরুল ইসলামকে খুন করেছে। তবে কি এবার তৃণমূল নেতা মতিরুল ইসলামের খুনের অভিযোগে বেশ বড়সড় বিপাকে পড়তে চলেছেন নদীয়া জেলা পরিষদের সদস্যা টিনা ভৌমিক সাহা?

