চতুর্থ সেমিস্টারে অকৃতকার্য ছাত্রছাত্রীরা পাশ করানো ও পঞ্চম সেমিস্টারের পরীক্ষা পিছনোর দাবিতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছে।

চতুর্থ সেমিস্টারে অকৃতকার্য ছাত্রছাত্রীরা পাশ করানো ও পঞ্চম সেমিস্টারের পরীক্ষা পিছনোর দাবিতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছে। মূলত, বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ৫২টি কলেজের ছাত্রছাত্রীরাই দলমত নির্বিশেষে এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছে। যদিও বামপন্থী ছাত্র সংগঠন এই বিক্ষোভে সামিল না হয়ে তাঁরা পৃথকভাবে উপরোক্ত দাবিগুলি নিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে।
বিক্ষোভরত ছাত্রছাত্রীদের অভিযোগ, চতুর্থ সেমিস্টারে ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও অধিকাংশকে পাশ করানো হয়নি। তাঁরা আরটিআই করার পর পঞ্চম সেমিস্টারে বসার সুযোগ পাবে বলে তাঁদের বক্তব্য।
যদিও বাম ছাত্র সংগঠন এসএফআই-এর বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের পদ্ধতি ও নিয়মনীতি মাথায় রেখে তাঁরা কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে। তাঁদের আশা, কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে সুষ্ঠু সমাধান করবে। তারজন্য বিক্ষোভ কর্মসূচি সঙ্গত নয়।
এবিষয়ে বাম ছাত্র সংগঠন এসএফআই-এর বক্তব্যতে সহমত ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। কোনও ছাত্রছাত্রীর চতুর্থ সেমিস্টারের ফল নিয়ে সংশয় থাকলে ১০ টাকা দিয়ে আরটিআই করে খাতা দেখতেই পারেন। তারজন্য বিক্ষোভ কর্মসূচি করে কোন ফল হবে না বলেই তাঁর মত।