কল্যাণীতে উদ্ধার মানুষের মাথার পচা গলা খুলি

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ
কল্যাণীতে উদ্ধার মানুষের মাথার পচা গলা খুলি।
নদীয়ার কল্যাণীতে মানুষের মাথার পচা গলা খুলি উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার কল্যাণী বিধানসভার অন্তর্গত সগুনা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ আনন্দ নগর পিঞ্জিরাপুর সোসাইটিতে। স্থানীয় সূত্রে খবর পিঞ্জিরাপুর সোসাইটির জমির উপরে মানুষের পচা গলা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। আর খুলি থেকে ঢিল ছোড়া দূরত্বে উদ্ধার করা হয় পচা গলা মৃতদেহ। এরপরই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকাজুড়ে। খবর দেওয়া হয় কল্যাণী থানায়। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ এলাকা বাসি। পুলিশ এরপর মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।