এবারে বাজারে আসছে অভিজিৎ গাঙ্গুলির স্টিং ভিডিয়ো.

এবারে বাজারে আসছে অভিজিৎ গাঙ্গুলির স্টিং ভিডিয়ো… বুধবার সাংবাদিক সম্মেলন করে অভিজিৎ গাঙ্গুলি বলেন, নির্বাচনের আগে বিভ্রান্তি ছড়াতেই নাকি এমন ভিডিয়ো প্রকাশ করা হবে। কিছুদিন আগেই সন্দেশখালির স্টিং ভিডিয়ো নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য-রাজনীতি।এবার প্রাক্তন বিচারপতি ও বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির উপর হতে পারে স্টিং অপারেশন। অন্তত এমনটাই আশঙ্কা করছেন তিনি। তমলুকের বিজেপি প্রার্থীর আরও আশঙ্কা শুধু তিনি নন,স্ট্রিং ভিডিয়ো প্রকাশ পেতে পারে কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌম্যেন্দু অধিকারীরও। তবে যা ভিডিয়োই সামনে আসুক না কেন তা ফেক, এমনটাই দাবি করলেন তিনি