আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস পালিত হল মালদহ জেলা সংগ্রহশালায়।

মালদহ- আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস পালিত হল মালদহ জেলা সংগ্রহশালায়। সংগ্রহশালার গুরুত্ব ও বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন মালদহ জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল ইসলাম, জেলা সদর মহাকুমা শাসক সুরেশ চন্দ্র রানো, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শাশ্বতী সাহা, জেলা পরিষদের কর্মাধক্ষ প্রতিভা সিংহ, বিশিষ্ট শিক্ষাবিদ সুস্মিতা সোম, সহ বিশিষ্টরা। এদিনের এই আলোচনা সভায় কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা অংশগ্রহণ করেন। মালদা জেলা সংগ্রহশালার আধুনিকরন সহ কিউরেটর নিয়োগ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়