মালদা: অল বেঙ্গল যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হল এক যোগাসন প্রতিযোগিতা। রবিবার মালদা শহরের ফার্ম এলাকায় আয়োজন করা হয়েছিল এই প্রতিযোগিতার। জানা যায় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার প্রতিযোগীরা অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায়। তিন জেলার প্রায় ৮০ থেকে ৮৫ জন প্রতিযোগী অংশ নেয়। উপস্থিত ছিলেন অল বেঙ্গল যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশন রাজ্য সভাপতি প্রসূন গুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন এই তিন জেলার যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং অন্যান্য সদস্যরা। অতিথি বরণ এবং প্রদীপ প্রজননের মধ্যে দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর শুরু হয় তিন জেলার প্রতিযোগিদের নিয়ে এই প্রতিযোগিতা। অল বেঙ্গল যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসূন গুপ্ত জানান, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে জেলাস্তরে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা। এখানে যারা সফল হবে তারা রাজ্য স্তরে আগামী ১১/১২ এবং ১৩ তারিখ বোলপুরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নিবে। এবং সেখানে যারা সফল হবে তারা জাতীয় স্তর এবং পরে সেখান থেকে খেলো ইন্ডিয়ায় অংশ নিবেন প্রতিযোগিরা।

