মলয় দে নদীয়া:- বর্তমান কর্মহীন পরিস্থিতির মধ্যে, বেরোজগার প্রায় সকল পরিবার প্রধান। আর সেই মতো মানবিক মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরের সাথে কথা বলে স্নাতক স্তরে ভর্তি ফি মুকুব করিয়েছেন। তাই তৃণমূলের st.sc.obc সেল এবং তৃণমূল ছাত্র পরিষদ নদীয়ার শান্তিপুরের তৃণমূল ভবন এর সামনে রাস্তার উপর এক অস্থায়ী প্যান্ডেল করে, ছাত্র-ছাত্রীদের অনলাইনে ভর্তির ব্যবস্থা করেছে সম্পূর্ণ বিনামূল্যে। সেলের পক্ষ থেকে মনোজ সরকার জানান , বিভিন্ন সাইবার ক্যাফেতে খেয়ালখুশিমতো পারিশ্রমিক নিয়ে থাকে, যা খরচ করা অনেক পরিবারের ক্ষেত্রেই এ সময় অত্যন্ত কষ্টসাধ্য তাই এ ধরনের উদ্যোগ, আগামীতে সরকারি লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধাও এভাবেই দেওয়ার চেষ্টা করব।
তৃণমূল ছাত্র পরিষদ নদীয়া জেলার তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি রাকেশ পারুই এ ধরনের উদ্যোগকে অনুপ্রেরণা জানাতে, পৌঁছান শান্তিপুরে, তিনি জানান ছাত্র-ছাত্রীদের পক্ষে তৃণমূল ছাত্র পরিষদ অতীতেও গুরুত্বপূর্ণ ভুমিকা নিয়েছিলো, এখনো আছে, আগামীতেও থাকবে। বৈদ্যুতিক এবং নেটওয়ার্কের সমস্যা থাকলেও দিনের শেষে আজ প্রায় 40 জন ছাত্রছাত্রীর বিনামূল্যে ফরম ফিলাপ করা সম্ভব হয়েছে, চলবে বেশ কয়েকদিন যাবৎ! বলে জানান উদ্যোগে। অন্যদিকে শান্তিপুরের বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাশ করা ছাত্র-ছাত্রীরাও নদীয়া এবং নদীয়ার বাইরে বিভিন্ন কলেজে ভর্তির যাবতীয় সুযোগ-সুবিধা বিনামূল্যে পেয়ে খুশি প্রত্যেকে! অভিভাবকরা কৃতজ্ঞতা প্রকাশ করে সরকারি এবং দলীয় ব্যবস্থার প্রতি।

