মলয় দে নদীয়া:- স্কুল কলেজ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সহ চার দফা দাবিতে, পিএসইউ ছাত্র সংগঠন আজ জেলাশাসক দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করার পর ডেপুটেশন দিল নদীয়া জেলা শাসকের কাছে। সংগঠনের দাবী, গত দুই হাজার কুড়ির মার্চ মার্চ থেকে বন্ধ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোন তদবির করছে না সরকার, অথচ একে একে স্বাভাবিক হচ্ছে সবকিছু। এবছর বীনামূল্যায়নে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে বিপুল সংখ্যক ছাত্রছাত্রীকে পাস পরিয়ে দেওয়া হয়েছে, উচ্চশিক্ষায় তাদের যাতে কোন অসুবিধা না হয় সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে দেখার দাবি জানিয়েছেন সংগঠনের রাজ্য সভাপতি। তিনি জানান দীর্ঘদিন কর্মহীন পরিবারের সন্তানদের ভর্তি করতে গিয়ে লক্ষ্য করা গেছে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান তাদের ফিজ বাড়িয়েছে কার বিরুদ্ধে সরব হয়েছে ছাত্র সংগঠন, সকলের জন্য এবং অতি দ্রুততার সাথে নিরপেক্ষভাবে সরকারি বিনামূল্যে ভ্যাকসিন প্রদানের ব্যাপার সহ মোট চার দফা দাবি সম্বলিত ডেপুটেশন এর আগেও বিভিন্ন জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়েছে বলে জানা যায়।

