জলপাইগুড়ি সায়ন সেন :: সততার নজির গড়লেন জলপাইগুড়ি সদর ট্রাফিকের সিভিক ভলেন্টিয়ার
বুধবার দীপাবলীর সন্ধ্যায় প্রায় 40 হাজার টাকা দামের একটি মোবাইল ফোন ফিরিয়ে দিয়ে সততার নজির গড়লেন।
জানা গেছে এদিন সিভিক ভলেন্টিয়ার প্রসন্নদেব রায় কর্মসূত্রে জলপাইগুড়ি সদর ট্রাফিকে তিনি প্রতিদিনের মতো সেদিনও ডিউটিতে বের হন। শহরে গৌড়ীয় মঠ এলাকায় বেলা দুটো নাগাদ ডিউটিতে যাওয়ার পর বিকেল তিনটে হঠাৎ এই চোখে পড়ে রাস্তার ওপরে একটি মোবাইল ফোন পড়ে রয়েছে। তা দেখে তিনি সাথে সাথেই ফোনটি নিয়ে জলপাইগুড়ি ট্রাফিক গার্ডের কাছে জমা করেন। এবং যার ফোন তার হাতে তুলে দিয়ে এদিন এক মানবিকতার নজির সৃষ্টি করলেন এই সিভিক ভলেন্টিয়ার।

