শেষ রক্ষা করতে তড়িঘড়ি ফসল ঘরে তোলার প্রচেষ্টা অন্নদাতাদের

 

মলয় দে নদীয়া:- আসছে জাওয়াদ,কৃষ্ণনগরে তড়িঘড়ি ধান কেটে বাড়ি তুলতে মরিয়া চাষিরা।এমনিতেই বৃষ্টিতে ধানের অবস্থা খুবই খারাপ কারণ মাঠ থেকে জল নামেনি।তার ওপবৃষ্টির মধ্যে তাদের প্রথম সমস্যা লেবার পাওয়া যে লেবার আড়াইশো টাকা রোজ এ কাজ করতো সে এখন 400 টাকা চায় এমনটাই বক্তব্য কৃষকের। জাওয়াদের আশঙ্কায় তড়িঘড়ি শুরু হয়েছে ধান ঘরে তোলার কাজ। একদিকে চলছে ফসল কাটা একদিকে তাকে ঝাড়াই করা হচ্ছে এবং পরে তাকে বস্তায় ভরে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে।