মলয় দে নদীয়া:- মাত্র কয়েকদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসেছিলেন শান্তিপুরে। দুটি কর্মীসভা থাকলেও বৃষ্টির জেরে তার একটি ঠিকমতো সম্ভবপর হয়ে ওঠেনি। আজ আবারো বেলঘড়িয়া দু’নম্বর পঞ্চায়েতের ঘোড়ালিয়া এলাকায় শুভেন্দু অধিকারী আসার কারণে জেলার বিজেপি বিধায়ক এবং জেলা নেতৃত্ব উপস্থিত হয়েছেন। কিন্তু প্রার্থী নিরঞ্জন বিশ্বাস এতটুকুও সময় নষ্ট করতে রাজি নন, ফাক বুঝেই তাদের নিয়ে প্রচার সারছেন তিনি। ফুলিয়া এবং বেলঘড়িয়া 1 নম্বর পঞ্চায়েত সংলগ্ন এলাকায় পায়ে হেঁটেই তাকে দেখা গেল বিভিন্ন বাড়ি বাড়ি প্রচার করতে।

