মলয় দে নদীয়া:- 68 বছর ধরে 14 ই নভেম্বর থেকে 20 শে নভেম্বর পর্যন্ত চলে সমবায় সপ্তাহ। ক্ষুদ্র ব্যবসায়ী, অন্নদাতা কৃষক, মৃৎশিল্পী থেকে শুরু করে বস্ত্র-বয়ন, মহিলাদের কুটির শিল্প, এমনকি পরিবহন শ্রমিকদের জন্যও বিভিন্ন সরকারি-বেসরকারি সুযোগ-সুবিধা রয়েছে নানা পেশার সমাজের সব অংশের জনসাধারনের জন্য। সুলভ্য তথ্য প্রযুক্তির যুগেও তাদের কাছে সঠিক সময়ে পৌঁছায় না খবর। তাই আমাদের সংবাদমাধ্যম আজ কৃষকদের জন্য তুলে ধরছে কৃষিভিত্তিক নানা সুযোগ-সুবিধার বিস্তারিত বিবরণ। দাদন প্রথা রুখতে
শান্তিপুর ব্লক এর সকল কৃষকদের স্বল্প সুদে ঋণ দানের উদ্দেশ্যে আঠারোটি কৃষি উন্নয়ন সমবায় সমিতি নিয়মিত পরিষেবা দিয়ে যাচ্ছে, আর তাদের মাথার উপরে রয়েছে নতুনহাট অঞ্চলে রাজপুত পাড়া লেনে 1960 সালে গঠিত হয়েছিল শান্তিপুর থানা কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেড। 7 জন স্থায়ী কর্মী এবং তিনজন অস্থায়ী কর্মী নিয়ে চলা এই সমবায়ের
সমবায়ের মূল ব্যবসা বিভিন্ন ঔষধ এবং কীটনাশক বিক্রি। কখনো কখনো বাজার দর কম হওয়ার কারণে কৃষকদের বিক্রি করতে না পারা উদ্বৃত্ত ফসল কিনে নেওয়া তবে অবশ্যই সরকার নির্ধারিত বর্ধিত রেট অনুযায়ী। এ বাদেও সরকারি-বেসরকারি ভর্তুকিযুক্ত বিভিন্ন সার ঔষধ বীজ কৃষকদের প্রদান করা সরকার নির্ধারিত বিশেষ বিশেষ ফসলের উপর বীমা করিয়ে তাদের সুরক্ষা দেওয়া, চাষে আগ্রহ বৃদ্ধি করতে বিনামূল্যে মাটি পরীক্ষা, অভিজ্ঞদের সাথে বৈঠক, চাষির মাঠে বিশেষজ্ঞ দলের নজরদারি এ ধরনের নানান পরিষেবা দিয়ে থাকেন। এ ধরনের সমবায় ভিত্তিক সুযোগ-সুবিধা পেয়ে খুশি অন্নদাতা জানান, বাজারদর থেকে অনেকটাই কম ধান এবং পাটের বীজ তারা পেয়ে থাকেন তবে বিভিন্ন রবিশস্য এবং আনাজ চাষের বীজ যাতে পাওয়া যায় তার অনুরোধ জানিয়েছেন। ব্যাঙ্ক ম্যানেজার বিষ্ণুপদ সরকার জানান, আগামীতে আরো অনেক পরিকল্পনা রয়েছে, অভিজ্ঞদের পরামর্শ মতো ধীর গতিতে এগোনো কৃষকদের সঠিক পথ দেখানোর জন্য। অন্যদিকের সমবায়ের সুনাম বজায় রাখতে উপযুক্ত পরিকাঠামোর তৈরি করে তবেই নামা উচিত

