রাজ‍্য সরকার লকডাউনের পথে না হাঁটলেও বাংলায় ফের কড়া বিধিনিষেধ জারি করতে চলেছে যার মধ্যে অন্যতম দুয়ারে সরকার

রাজ‍্য সরকার লকডাউনের পথে না হাঁটলেও বাংলায় ফের কড়া বিধিনিষেধ জারি করতে চলেছে যার মধ্যে অন্যতম দুয়ারে সরকার

মলয় দে নদীয়া:- দেশজুড়ে কার্যত দাবানলের মতো ছড়িয়ে পড়ছে ওমিক্রন। রাজ্যেও বাড়ছে করোনা ও তার নয়া স্ট্রেনে আক্রান্তের সংখ্যা। আর তাই লকডাউনের পথে না হাঁটলেও বাংলায় ফের কড়া বিধিনিষেধ জারি করতে পারে রাজ্য সরকার। সংক্রমণ রুখতে আগামী ৩ জানুয়ারি থেকেই কিছুদিনের জন্য নয়া বিধিনিষেধের কথা জানানো হতে পারে।
পুরোপুরি বন্ধ না হলে বিধিনিষেধ জারি করা হতে পারে,
লোকাল ট্রেন পরিষেবা, আন্তর্জাতিক বিমান চলাচল,সিনেমা হল, পানশালা, রেস্তোরাঁর মতো জায়গা।
আগামী সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে স্কুল পড়ুয়াদের নিয়ে ‘ছাত্র সপ্তাহ’ কর্মসূচি পালনের কথা ছিল। তা আপাতত বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি স্থগিত রাখা হয়েছে জেলায় জেলায় ‘দুয়ারে সরকার’ কর্মসূচিও। আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে প্রতিটি বুথ ভিত্তিক একটি করে সভার আয়োজনও বাতিল করা হয়েছে বলে জানা গেছে দলীয় সূত্রে।
প্রসঙ্গত, বুধবার মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন, করোনা সংক্রমণ বাড়তে ৩ জানুয়ারি অর্থাৎ, সোমবার থেকে কিছু কিছু বিধিনিষেধ আবার চালু করা হবে।
উল্লেখ্য, ওমিক্রন আতঙ্কের মধ্যে গত কয়েকদিনে রাজ্যে লাফিয়ে বেড়েছে সংক্রমণ।