মলয় দে নদীয়া:- নদীয়া ফুলিয়া বাহান্ন বিঘা এলাকায় 245 নম্বর বুথে এজেন্ট তাপস দাস কে বসতে দেওয়া হয়নি এমনটাই অভিযোগ. তার মায়ের বক্তব্য অনুযায়ী গতকাল রাতে 40 থেকে 50 জন তৃণমূল সমর্থিত দুষ্কৃতী, রা এসে হুমকি দিয়ে যায় এর আগেও এক সন্তানকে রাজনৈতিক কারণে হারাতে হয় বলে জানান তিনি তাই, বর্তমানে একমাত্র সন্তানকে ঘরে তালা বন্ধ অবস্থায় আটকে রেখেছেন, ঘটনাস্থলে পৌঁছান বিজেপি প্রার্থী রঞ্জন বিশ্বাস. তিনি নির্বাচন কমিশন এ বিষয়টি লিখিত অভিযোগ করবেন বলে জানান এবং পরিবারকে আশ্বস্ত করেন.
এ বিষয়ে নিরঞ্জন বাবু বলেন শুধুমাত্র এই এলাকা নয় গতকাল রাতে সারারাত ধরে সন্ত্রাস চালিয়ে তৃণমূল, হোডিং ফেস্টুন ব্যানার ছিঁড়ে ফেলা এবং অবশেষে পুলিশকে কাজে লাগিয়ে যুব মোর্চা নেতৃত্বকে গ্রেপ্তার করে

