বুধবার সন্ধ্যা নাগাদ মালদা শহরের তিন নম্বর ওয়ার্ড কৃষ্ণ কালিতলা রবীন্দ্রভবন মোড়ে বিজেপি নেত্রী তথা এডভোকেট পূজারিণী সরকারের নেতৃত্বে এবং মালদা শহরের সিটু এমোনিয়া গ্যাস এর কর্ণধার গোরা বাবুর সহযোগিতায় একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে 25 টি পরিবারের মহিলাদের হাতে উজালা যোজনার গ্যাস তুলে দেওয়া হল। সেখানে উপস্থিত ছিলেন মালদা জেলা বিজেপির প্রেসিডেন্ট গোবিন্দ চন্দ্র মন্ডল, বিজেপি নেতা অম্লান ভাদুরি সহ আরো অনেক নেতা নেতৃত্বরা। গ্যাস সংস্থার কর্ণধার জানান প্রধানমন্ত্রী উজালা যোজনা গ্যাস ডিস্ট্রিবিউশনে ভারতবর্ষের মধ্যে মালদা প্রথম স্থান অধিকার করেছে। এই কথা শুনে বিজেপি নেতৃত্বরা গর্ব বোধ করলেন এবং হাততালি দিয়ে ধন্যবাদ জানালেন সাহায্য করার জন্য গ্যাস সংস্থাকে।

