সুমন পাএ,ঝাড়গ্রাম : বৃহস্পতিবার সকাল থেকে চলছে বৃষ্টি । আর বৃষ্টি হলেই ঝাড়গ্রাম শহরের নিকাশির বেহাল অবস্থা প্রকট হয় ।এবার বৃষ্টি শুরুর আগেই নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখতে পথে নামলেন রাজ্যের বন ও ক্রেতা সুরক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী তথা ঝাড়গ্রামের বিধায়ক বিরবাহা হাঁসদা । এদিন ঝাড়গ্রাম পুর প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন কবিতা ঘোষের নেতৃত্বে শহরের বিভিন্ন নালাগুলি পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে । শহরের ১৪ নম্বর ওয়ার্ড সংলগ্ন রাজ্য সড়কের দু’পাশের ড্রেন পরিষ্কার করান । সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন রাষ্ট্রমন্ত্রী বিরবাহা হাঁসদা । তিনি কবিতা দেবীকে দেখে দাঁড়িয়ে পড়েন । এবং তিনিও তাঁর সঙ্গে দাঁড়িয়ে বিভিন্ন থেকে নালা পরিষ্কার করার প্রক্রিয়ায় যোগ দেন ।ড্রেনগুলি প্রায় বুজে যাওয়ার অবস্থা তৈরি হয়েছে । দীর্ঘদিন ড্রেন পরিষ্কার না হওয়ার ফলে গভীরতা অনেক কমে গিয়েছে । ফলে অল্প বৃষ্টিতেই নালাগুলি থেকে জল উপচে রাস্তার উপর উঠে আসে । এদিন মন্ত্রী এবং পুর প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন দু’জনেই স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন । তাঁদের বার্তা দেন , আবর্জনা , প্লাস্টিক যাতে নালায় না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা হয় । এই বিষয়ে মন্ত্রী বিরবাহা হাঁসদা বলেন , “ নিজে স্থানীয় বিধায়ক হিসাবে মনে হয়েছে , পুরসভার উদ্যোগের পাশে থাকা উচিত । মানুষকে একটা কথাই বলতে চাই , নিজেরা সচেতন হোন ।

