আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্মদিন উপলক্ষে গোমতী ত্রিপুরা জেলা উদয়পুরে অবস্থিত মাতা সতীর ৫১ পীঠের এক অন্যতম পীঠ মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং উনার স্ত্রী নীতি দেব।
———————————
বৃহস্পতিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্মদিন।তাই বৃহস্পতিবার সকালে সস্ত্রীক মাতাবাড়িতে পূজো দিতে আসেন।মাতাবাড়িতে এসে মায়ের মন্দিরে গিয়ে মায়ের আশীব্বার্দ নিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।পরে মায়ের মন্দিরে মহাদেব বাড়িতে ও যান,সেখানে ও পূজা দেন মুখ্যমন্ত্রী।
পরে আমাদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, আজ আমার জন্মদিন। গত কয়েক বছর ধরে জন্মদিনে পরিবারের সবাইকে নিয়ে মাতাবাড়িতে আসেন।মায়ের আশীর্বাদ নিয়ে রাজ্যের সবার মঙ্গল কামনা করেন তিনি।তিনি বলেন রাজ্যবাসি উনাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করে যাবেন সেই আশীর্বাদ ও নিয়েছেন মায়ের কাছ থেকে। রাজ্যবাসীর সবার মঙ্গল কামনা করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

