মলয় দে নদীয়া :- হাড়হিম শীতে আনাজের অন্যতম শিম।প্রবল প্রাকৃতিক দুর্যোগের অপরিসীম, সীমাহীন দিগন্তবিস্তৃত মাঠে মাথা উঁচু করে দাঁড়িয়ে শিম। অন্যান্য আনাজ রবিশস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কৃষকদের মত অনুযায়ী রোগ প্রতিরোধ ক্ষমতা হোক এবং টিকে থাকার লড়াইয়ে শিম রয়েছে এক নম্বরেই।আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত বীজ বপণের উপযুক্ত সময়। সারিতে বোনা হলে ৪-৫টি দিতে হয়। হেক্টর প্রতি ১৫ কেজি হলেই হবে। আর মাদায় বোনা হলে ৪-৫টি চারাগাছ।আশ্বিন-কার্তিক মাসে ফুল হয়। ফুল ফোটার ২০-২৫ দিন পর ফসল সংগ্রহ করা যায়। ৪ মাসেরও বেশি সময় ধরে ফল দেয়। ফলন প্রতি শতকে ৩৫-৭৫ কেজি, হেক্টর প্রতি ১০-১৫ টন।
কোলেস্টেরলের মাত্রা কমাতে ও শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে শিম সাহায্য করে। নিয়মিত শিম খেলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে আসে। শিমের ফুল রক্ত আমাশয় দূর করতে সাহায্য করে। শিমের দানায় ভিটামিন বি সিক্স ভালো পরিমাণে থাকায় তা স্নায়ুতন্ত্র সুস্থ রাখে ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়।

