প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃত ভারত প্রকল্পে আজ সারা দেশ জুড়ে ৫৫৪টি রেলস্টেশন এবং ১৫০০ টি সড়ক সেতু ও আন্ডার পাসের সূচনা করেছেন।

নিজস্ব প্রতিনিধি কল্যাণী সুবীর দাস।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃত ভারত প্রকল্পে আজ সারা দেশ জুড়ে ৫৫৪টি রেলস্টেশন এবং ১৫০০ টি সড়ক সেতু ও আন্ডার পাসের সূচনা করেছেন। এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ২৮ টি স্টেশন। পূর্ব রেলের শিয়ালদা শাখায় রয়েছে আটটি স্টেশন। এই প্রকল্পে কল্যাণী স্টেশনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই স্টেশনের আধুনিকীকরণের জন্য ৭ দশমিক ৮৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আজ ভার্চুয়াল মাধ্যমে অন্যান্য স্টেশনের পাশাপাশি কল্যাণী স্টেশনেরও আধুনিকী করণের কাজের সূচনা করেন প্রধানমন্ত্রী। কল্যাণী স্টেশনের আধুনিকীকরণ হিসাবে এসকেলেটর, লিফট, ওয়েটিং রুম, ক্যাফেটোরিয়া, এক স্টেশন এক পণ্য, প্রভৃতি নির্মাণ করা হবে