প্রতিদ্বন্দ্বী কাউকেই মনে করি না

প্রতিদ্বন্দ্বী কাউকেই মনে করি না’, প্রচারে রানি মার মুখে ‘সবকা সাথ, সবকা বিকাশ’ নদিয়া জেলার কৃষ্ণনগর আসনের বিজেপি প্রার্থী হয়েছেন কৃষ্ণনগর রাজবাড়ির বধূ অমৃতা রায়। শনিবার সকাল থেকেই প্রচারে বের হলেন তিনি। প্রচারের বেরিয়েই তিনি ভালো সাড়া পাচ্ছেন বলে জানালেন রানি মা। পাশাপাশি, মহুয়া মৈত্রের মন্তব্য নিয়েও কটাক্ষ করেন তিনি। এই কেন্দ্রে থেকে জিতে সাংসদ হলে তিনি কী কী করতে চান, জানালেন সেই কথাও।রাজা বলতে রাজা রামমোহন রায়, রানি বলতে রানি রাসমণিকে চিনি। বিরোধী প্রার্থী সম্বন্ধে এমনই কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্র। পালটা, মহুয়া মৈত্রকে কোনও ‘প্রতিদ্বন্দ্বী’ হিসেবে মনে করছেন জানালেন বিজেপি প্রার্থী অমৃতা রায়।শনিবার সকাল থেকেই নিজের কেন্দ্রের প্রচারে বেড়িয়েছেন রানি মা। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘প্রতিদ্বন্দ্বী হিসেবে আমি কাউকেই দেখছি না। আমি দুর্নীতি সরিয়ে আলোর পথে যেতে চাইছি। আমার লড়াই মানুষের জন্য এবং সমাজের জন্য।’কৃষ্ণনগরের রাজ বাড়ির ইতিহাস এবং ব্রিটিশদের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্রের সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরি হয়েছে অমৃতা রায় প্রার্থী হতেই। এর মাঝেই বিজেপি প্রার্থীকে ফোন করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই রাজা কৃষ্ণচন্দ্র সমাজ সংস্কারক ছিলেন, যাঁর কথা পাঠ্য বইয়ে পড়ানো হতো বলে উল্লেখ করেন মোদী। সেই মন্তব্যের একপ্রস্থ সমালোচনা করেছেন মহুয়া মৈত্র। মহুয়া মৈত্র বলেছেন, রাজা বা রানি বলতে রাজা রামমোহন এবং রানি রাসমণিকেই চেনেন। সে বিষয়ে বিজেপি প্রার্থী অমৃতা জানান, ‘এটা বাঙালীর লজ্জা।’কৃষ্ণনগরের রাজ বাড়ির ইতিহাস এবং ব্রিটিশদের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্রের সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরি হয়েছে অমৃতা রায় প্রার্থী হতেই। এর মাঝেই বিজেপি প্রার্থীকে ফোন করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই রাজা কৃষ্ণচন্দ্র সমাজ সংস্কারক ছিলেন, যাঁর কথা পাঠ্য বইয়ে পড়ানো হতো বলে উল্লেখ করেন মোদী। সেই মন্তব্যের একপ্রস্থ সমালোচনা করেছেন মহুয়া মৈত্র। মহুয়া মৈত্র বলেছেন, রাজা বা রানি বলতে রাজা রামমোহন এবং রানি রাসমণিকেই চেনেন। সে বিষয়ে বিজেপি প্রার্থী অমৃতা জানান, ‘এটা বাঙালীর লজ্জা।