পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগের উদ্যোগে শিক্ষারত্ন পুরস্কার পেলেন চাকদহ রামলাল অ্যাকাডেমি প্রধান শিক্ষক ডঃরিপন পাল

 

 

মলয় দে নদিয়া :- নদিয়ার চাকদহ রামলাল একাডেমী (উঃমাঃ) বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক ডঃ রিপন পাল পশ্চিম বঙ্গ সরকারের শিক্ষারত্ন 2021 -ভূষিত হয়েছেন। ৫ই সেপ্টেম্বর নদিয়ার জেলা শাসক শশাঙ্ক শেঠি কৃষ্ণনগরে এই শিক্ষা রত্ন সম্মান প্রদান করেছেন। পাশাপাশি সরকারের পক্ষ থেকে 25000 টাকার চেক ও প্রদান করেছেন। সেই অর্থ আজ বিদ‍্যালয়ের উন্নয়ন কল্পে প্রধান শিক্ষক দান করেছে। গতকাল শিক্ষা রত্ন সম্মান পাবার পর আজ বিদ‍্যালয়ের শিক্ষক,শিক্ষিকারা প্রধান শিক্ষককে সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয়ের মুক্তধারা মঞ্চে।