মলয় দে নদীয়া :- স্বাস্থ্যবিধি র কথা শিশুরা বুঝবে কি করে! ওসব তো বড়দের জন্য,
করোনা কাঁটায় যখন রথে চক্র বিদ্ধ , ঠিক সেই সময় শুরু হলো শান্তিপুর সুত্রাগর অঞ্চলের বেনেপারা অঞ্চল নিবাসী রক্ষিত পরিবারের এই বছরই প্রথম রথ যাত্রার অনুষ্ঠান । নাম কীর্ত্তন সহকারে শুরু হলো রথের টান , আবার উল্টো রথেও দেখা যাবে রথের টান , এমনটাই জানা গেলো পরিবার সূত্রে । অন্যদিকে কে,সি,দাস,রোড বেড় পাড়াতেও এবছর প্রথম রথ শুরু হয়। তবে দুটি ক্ষেত্রেই পরিবারের খুদেদের মুখে হাসি ফোটাতে চালু হলো বলেই জানা গেছে পরিবার সূত্রে।

