ন্যাশনাল এচিভমেন্ট সার্ভে (এন,এ, এস) পরীক্ষার অনুশীলনের মাধ্যমে স্কুলের পঠন-পাঠনের স্বাভাবিক পুরনো ছন্দে

 

মলয় দে নদীয়া:- সবকিছু বিলম্বে চালু হলেও সর্বশেষ সিদ্ধান্ত বিদ্যালয় খোলা। কিছু চাকরির পরীক্ষা, এবং স্কলারশিপের পরীক্ষা বাদে বিদ্যালয়ের দ্বার ছাত্রছাত্রীদের জন্য ছিলো রুদ্ধ। তবে মিড-ডে-মিল হোক বা ইউনিফর্ম অথবা অনলাইন পরীক্ষার খাতা জমা দিতে অভিভাবকরা মাঝেমধ্যেই আসতেন স্কুলে। ভোট উপলক্ষে প্রায় প্রতিটি বিদ্যালয় ছাত্র-ছাত্রী বিহীনভাবেই সুসজ্জিত হয়ে উঠেছিলো। তবে সবকিছুর অবসান ঘটিয়ে আগামী 16 ই নভেম্বর খুলতে চলেছে বিদ্যালয় গুলি। তবে শান্তিপুরের ক্ষেত্রে আরেকটি প্রধান বাধা হয়ে দাঁড়াতে পারে জগদ্ধাত্রী এবং রাস উৎসব। তবুও সমস্ত বিদ্যালয় প্রস্তুত রয়েছে শিক্ষাদানের উদ্দেশ্যে। তবে ছাত্র-ছাত্রীদের আগামী 12 তারিখ ন্যাশনাল এচিভমেন্ট সার্ভে নামক একটি সচেতন এবং শিক্ষামূলক পরীক্ষা উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ে চলছে অনুশীলন পর্ব। শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় এবং তন্তুবায় হাইস্কুল শান্তিপুরের এধরনের পরীক্ষার আওতাভুক্ত হয়েছে বলেই জানা গেছে। আজ আমরা শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ে আবারো কোলাহলপূর্ণ জমজমাট শ্রেণিকক্ষ দেখতে পেলাম। এ প্রসঙ্গে প্রধান শিক্ষক এবং একাডেমিক কাউন্সিলের সেক্রেটারি কি জানালেন তা শোনাবো আপনাদের।