নির্বাচন প্রাক্কালে আর মাত্র দশ হাজার বিনামূল্যে করোনার প্রতিষেধক টিকা প্রদান করতে পারলেই 100% সফলতা অর্জন করতে পারবে শান্তিপুর পৌরসভা

 

মলয় দে নদীয়া:- আগামী তিরিশে অক্টোবর নদীয়ার শান্তিপুরে আসন্ন বিধানসভা উপনির্বাচন। আর সেই উপলক্ষে ভোট ঘোষণার প্রায় এক মাস আগে থেকেই মেগা ভ্যাকসিনের মাধ্যমে ভোটারদের 100% ভ্যাকসিনের লক্ষ্যমাত্রা নিয়ে জেলা প্রশাসন স্বাস্থ্য দফতরের সহযোগিতায় শুরু করেছিলো প্রতিষেধক টিকা করণ কর্মসূচি। প্রায় প্রতিদিন ধারাবাহিকতা বজায় রেখে পৌরসভার পক্ষ থেকে, ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের পক্ষ থেকে ভ্যাক্সিনেশন কর্মসূচি বহাল রয়েছে।
ইতিমধ্যেই নির্বাচনের প্রথম ধাপ হিসাবে বিশেষভাবে সক্ষম এবং প্রবীণ ভোটারদের বাড়িতে বসে ব্যালট ভোট সংগ্রহ শুরু হয়েছে আজ থেকে।
গতকাল এক সপ্তাহ যাবত শান্তিপুর পৌরসভার বিজ্ঞপ্তিতে বিভিন্ন রাজনৈতিক দলের পোলিং এজেন্ট, সরকারি ভোট কর্মী, এবং নির্বাচন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিদের টিকাকরণের আহ্বান জানান শান্তিপুর পৌরসভার প্রশাসক সুব্রত ঘোষ। তিনি জানান আজ 250 জনের প্রথম ডোজ এবং আড়াইশো জনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। শান্তিপুর হাসপাতাল , মতিগঞ্জ পৌর ক্লিনিক, সুত্রাগড় মাতৃ সদন এবং পঞ্চানন তলা সাব সেন্টার চারটি সেন্টারে এই ভ্যাক্সিনেশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনের প্রাক্কালে আর মাত্র 10000 ভ্যাকসিন প্রদান করতে পারলেই 100% লক্ষ্যমাত্রা পূরণ সফল হবে। এ ব্যাপারে তিনি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর এবং মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।