মলয় দে নদীয়া :-দুই যুগলের মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাকদহে চাঞ্চল্য! নদীয়া চাকদহ বনমালী পাড়া রায়বাড়ি এলাকায়, সূত্রে জানা য়ায় নাবালিকা ছাত্রীর সাথে দীর্ঘদিন ধরেই এই এলাকারই এক যুবকের সাথে ভালোবাসার সম্পর্ক। মেয়েটির , তবে বেশ কয়েক দিন আগে তরুণীর বিয়ে ঠিক হয়েছিল, আর তার জেরেই এই ঘটনার বলে অনুমান করছে এলাকার বাসিন্দারা, রবিবার সন্ধ্যায় তারা বাড়ি থেকে বের হয় সোমবার সকালে মাঠে এলকার বাসিন্দারা যুগলের মৃতদেহ দেখতে পায়। খবর দেয় চাকদা থানায়। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে । মৃত প্রেমিকের নাম প্রবীর সমাদ্দার ও প্রেমিকার নাম রুবি বল্লভ।
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। তবে কী কারণে এই ঘটনা ঘটিয়েছে এই দুই যুগল তারই তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ। বিষ খেয়ে প্রেমিক যুগল আত্মহত্যা করেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তের ধারণা।

